ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

যুবলীগের কেন্দ্রীয় সদস্য শার্শার কৃতি সন্তান নাজমুল হাসানের গরীব দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য শার্শা উপজেলার কৃতি সন্তান নাজমুল হাসানের পক্ষ থেকে শতাধিক গরীব অসহায় দুস্থ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। শার্শা উপজেলার  চটকাপোতা গ্রামের বিভিন্ন স্থানে বৃহস্প্রতিবার রাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য নাজমুল হাসানের সার্বিক সহযোগিতা  ও ব্যবস্থাপনায় এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।


এসময় নাজমুল হাসান বলেন জানান, বর্তমান বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের অন্যতম মানবিক রাষ্ট্রনায়ক, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। যিনি সবসময় দেশের অসহায় মানুষের কথা ভেবে তাদের পাশে থেকেছেন। এই মুজিব শত বর্ষে ঘরহীন, জমিহীন মানুষদের ঘর, জমি উপহার দিয়েছেন। আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগ আমাদের নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাঃসম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল ভাইয়ের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার সেই মানবিক আদর্শকে লালন করে দেশের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় এই কম্বল বিতরণের মধ্য দিয়ে মানুষের পাশে দাড়ানোর প্রচেষ্টা এবং আগামীতেও শার্শার অসহায় মানুষের পাশে যেন থাকতে পারি সেই দুআ কামনা করি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

 
এসময় উপস্থিত ছিলেন ডাক্তার এনামুল হক, যুবলীগ নেতা আয়নাল হক, গফফার আলী, কবিরুজ্জামান, আইয়ুব হোসেন, ৫ নম্বর গ্রাম কমিটির সভাপতি রেজাউল ইসলাম, ৫ নম্বর গ্রাম কমিটির  সাধারণ সম্পাদক আব্দুল জুব্বার সহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ।
ads
ads
ads

Our Facebook Page

↑